,

বুধবার রাজধানীতে জুলাই ঐক্যের কফিন মিছিল

অনলাইন ডেস্ক:

জুলাই ঘোষণাপত্র, প্রশাসন, গণমাধ্যম, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংস্কারের ৫ দফা দাবিতে আগামীকাল বুধবার প্রতীকী কফিন মিছিলের আয়োজন করেছে ‘জুলাই ঐক্য’।

গত রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত ১০৮টি সংগঠনের প্রতিনিধি সম্মেলন থেকে প্রথমে ১৫ জুলাই কফিন মিছিলের ঘোষণা দেওয়া হয়। পরে আয়োজকরা আলোচনার মাধ্যমে দিন পরিবর্তন করে ১৬ জুলাই নির্ধারণ করেন, যা গণ-অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের হত্যার দিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কফিন মিছিলটি রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হবে। সেখানে গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে দোয়া ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হবে।

দলমত নির্বিশেষে সবাইকে এই প্রতীকী কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। ‘জুলাই ঐক্য’র সংগঠক ইসরাফিল ফরাজীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ