সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা আনোয়ারুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগ নেতা মো. আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় কলাবাগান থানার ৩২ লেক সার্কাস (এনা কিংডম) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আনোয়ারুলকে গত ৬ সেপ্টেম্বর ২৪ কলাবাগান থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আনোয়ারুল যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সারাদেশে মামলা হচ্ছে। এসব মামলায় প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের। তবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অনেক আসামি পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ