রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
জানা গেছে, এদিন বিকালে সাত কলেজের শিক্ষার্থীরা ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে ঢাবির প্রো-ভিসি এবং কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে যান।
এ সময় তাদের সঙ্গে অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রো-ভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ৫ দফা দাবির কথা জানান।
>> সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
>> শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
>> সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।
৫ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা
এর প্রতিক্রিয়ায় অবরোধ করেছেন তারা।

ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন বলেন, ‘আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদের অপমান করে বের করে দেন। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়াসহ সব দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করা; শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করানো; শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করানো; ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা; এবং সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন একাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখা।








