,

১৭ বছরের পানি আর এক কাপ চা—কার লাভ, কার ক্ষতি?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক নতুন তির্যক ভঙ্গিতে বলেছেন, “বিএনপি গত ১৭ বছর ধরে গাছের গোড়ায় পানি দিয়েছে—আর এখন আপনারা সেই গাছের ফল খাচ্ছেন!”

বৃহস্পতিবার (১ মে), নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের মে দিবসের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান, উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।

আব্বাস বলেন, “আমরা কারাগারে গেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু কেউ প্রশ্ন তোলে—বিএনপি ১৭ বছরে কী করেছে? এতদিন যে আন্দোলনের ভিত্তি তৈরি করেছি, সেটাই কেউ স্বীকার করে না।”

তিনি জানান, সংস্কার দরকার, তবে সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হলে বিভ্রান্তি তৈরি হয়। “সবাই নিজস্ব মত দিচ্ছে, কেউ কাউকে মানছে না—এই অবস্থা চলতে থাকলে ঐক্য ভেঙে যাবে।”

রাখাইন ইস্যুতে মানবিক করিডোর তৈরির পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। বলেন, “মানবিক করিডোর দিতে গিয়ে বহু দেশ নষ্ট হয়ে গেছে। আমরা কেন বারবার ত্যাগ স্বীকার করব, আর প্রতিবেশী সুবিধা নেবে?”

শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনৈতিক নেতৃত্বকে পাশ কাটিয়ে কোনও কিছু চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ