শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম, এটা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।

বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, দুর্গাপূজা উদযাপনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোরকম বিঘ্ন ঘটলে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭৬৬৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে অবহিত করা যাবে।

এছাড়া, সচিবালয়ের ৬ নম্বর ভবনে ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য দেওয়া যাবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিবকে এই নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ