শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইনে প্রতারণার নতুন ফাঁদ: সচেতন না হলে খোয়াতে পারেন সবকিছু

নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:

বর্তমানে অনলাইনে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতারকচক্র ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল বা এসএমএস-এর মাধ্যমে নানা লোভনীয় অফার ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে।

প্রতারকরা নিজেদের কখনো সরকারি কর্মকর্তা, কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আবার কখনো বিদেশ ফেরত আত্মীয় বা ধনী ব্যবসায়ী পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। কম দামে পণ্য বিক্রির অফার কিংবা সহজে ইউরোপ-আমেরিকার ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা সহজলভ্য টার্গেট খুঁজে নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ফিশিং (Phishing) ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশলের মাধ্যমে এ চক্র সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। এরপর মোবাইল ব্যাংকিং— যেমন বিকাশ, নগদ, রকেট কিংবা সরাসরি ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিচ্ছে।

এ অবস্থায় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তারা জানায়:

  • অচেনা নম্বর থেকে আসা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
  • জাতীয় পরিচয়পত্র নম্বর, ওটিপি, পাসওয়ার্ড বা পিন কেউ চাইলে তা কখনোই প্রদান করবেন না।
  • কোনো পুরস্কার বা লটারির লোভে পড়ে টাকা পাঠাবেন না কিংবা তথ্য শেয়ার করবেন না।
  • কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অর্থ দাবি করে, সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।

সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই প্রতারণা প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাই নিজে সতর্ক থাকুন, পরিবার-পরিজন ও পরিচিতজনকেও সতর্ক করুন।
অনলাইনে নিরাপদ থাকতে সচেতনতা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ