শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে সংঘর্ষ: সন্ত্রাসবিরোধী আইনে ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় মোট ৪৭৫ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৪০০ জন অজ্ঞাতনামা।

শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আলী আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা বানচাল করতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী হামলা চালায়। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও সংঘর্ষে জড়ায়। পুরো দিনজুড়ে চলা এই সহিংসতায় পাঁচজন নিহত হন এবং আহত হন পুলিশ সদস্য ও সাংবাদিকসহ শতাধিক মানুষ। ঘটনার দুই দিন পর আজ শুক্রবার মামলা দায়ের করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ