,

ডোনাল্ড ট্রাম্পের নতুন চ্যালেঞ্জ ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেও, বিশ্লেষকরা এটিকে রিপাবলিকানদের জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন। বিশেষ করে যখন কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত সীমিত।

বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহেই টেসলা ও এক্স (সাবেক টুইটার) এর মালিক ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তার নতুন রাজনৈতিক দলের—‘আমেরিকা পার্টি’ গঠনের। এই উদ্যোগ আসে এমন এক সময়ে, যখন ট্রাম্প একটি বিশাল ঘরোয়া বাজেট বিল স্বাক্ষর করেছেন, যার সমালোচনা করেছেন মাস্ক। তিনি বলেন, এ ধরনের বিল যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতিকে আরও বাড়িয়ে তুলবে।

যদিও মাস্ক এখনো দলটির বিস্তারিত রাজনৈতিক নীতিমালা প্রকাশ করেননি, ধারণা করা হচ্ছে, তিনি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে লক্ষ্য করে এগোচ্ছেন। কংগ্রেসের যেসব রিপাবলিকান বাজেট সচেতনতার কথা বলেও ট্রাম্পের বাজেট বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের প্রতিই মাস্কের সমালোচনা।

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক রিপাবলিকান প্রার্থী ম্যাট শুমেকার বলেন,

‘ইলন মাস্কের আমেরিকা পার্টি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা যেহেতু খুবই কম, তাই তাদের এই নতুন দলের ব্যাপারে সত্যিই উদ্বিগ্ন হওয়া উচিত।’

ট্রাম্প যদিও মাস্কের উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন না, তবে বিশ্লেষকরা বলছেন, তার জনপ্রিয়তা ও প্রযুক্তি খাতে প্রভাবের কারণে মাস্কের রাজনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সামনে মাস্ক কী ধরনের নীতিমালা উপস্থাপন করেন এবং তার দল কতটা সমর্থন পায়, এখন সেটাই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ