শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ দুই কূটনীতিক

ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ দুই কূটনীতিক

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ কূটনীতিক নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ আগামী ১৫ ও ১৬ এপ্রিল ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। নিকোল চুলিক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং অ্যান্ড্রু হেরাপ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাদের সফরে মূলত বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার কথা রয়েছে। সফরের অংশ হিসেবে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।

১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই সফর চলবে বলে জানা গেছে। ১৫ এপ্রিল ঢাকা পৌঁছাবেন নিকোল চুলিক এবং ১৬ এপ্রিল আসবেন অ্যান্ড্রু হেরাপ।

সফরকালে তারা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই সফরটি দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ