বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাম্বা নাচে ধরাশায়ী চিলি

খেলা ডেস্ক:

নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় অর্জন করেছে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ সময় সকাল ০৬:৩০মিনিটে শুরু হয় ম্যাচটি। খেলার ৩৮ মিনিটে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও দলের জন্য প্রথম গোল করেন। খেলার দ্বিতীয়ার্ধে ৭২ এবং ৭৬ মিনিটে পাকেতা ও গুইমারেস যোগ করেন বাকি দুই গোল। এই জয়ে ব্রাজিল ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান আরও দৃঢ় করেছে।

একই দিনে উরুগুয়ে ঘরের মাঠে পেরুকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। কলম্বিয়া ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে। প্যারাগুয়ে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে মূল পর্ব নিশ্চিত করেছে।

লাতিন আমেরিকার বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল ইতোমধ্যে মূল পর্ব নিশ্চিত করেছে। পেরু বাছাই থেকে ছিটকে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ