রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাল পাকিস্তান দল

নিজস্ব প্রতিবেদক:

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একাংশ। বুধবার (১৬ জুলাই) সকালে তারা দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দলের বাকি সদস্যরা বিকেল পাঁচটায় ঢাকায় আসবেন।

এই সিরিজটি আন্তর্জাতিক সূচির (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় আয়োজিত হচ্ছে দশ দিনের এই সিরিজ।

তবে সফরের দলে নেই পাকিস্তানের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্রামে রয়েছেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহীন শাহ আফ্রিদি। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং অলরাউন্ডার শাদাব খান। ফলে এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তরুণ দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা এবারই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ শেষে ২৫ জুলাই ঢাকা ছাড়বে পাকিস্তান দল।

এদিকে, সিরিজের টিকিট অনলাইনে বিক্রি চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত ওয়েবসাইটে (www.gobcbticket.com.bd)। প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে প্রতি ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা থেকে ৩৫০০ টাকার মধ্যে। অনলাইনে বিক্রি শেষ হওয়ার পর অবশিষ্ট টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের নির্ধারিত বুথে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ