,

বিরতির পর আইপিএলে ফিরছেন না যেসব বিদেশি তারকা

বিরতির পর আইপিএলে ফিরছেন না যেসব বিদেশি তারকা-potheprantore

পাকিস্তান-ভারতের সামরিক উত্তেজনার কারণে গত ৯ মে স্থগিত হওয়া আইপিএল পুনরায় মাঠে গড়াবে ১৭ মে থেকে। তবে আটদিনের এই বিরতিতে আন্তর্জাতিক ক্রিকেট সূচি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনেক বিদেশি তারকাই আর ফিরছেন না লিগে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে থাকায় (১১ জুন শুরু), বেশ কয়েকজন ক্রিকেটার বিশ্রামে থাকতে চান। সেইসঙ্গে নিরাপত্তা শঙ্কাও এক বড় কারণ। ফলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটারই আইপিএলে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও ২৫ মে’র পর আইপিএল ছাড়বেন।

বিদেশি খেলোয়াড় না ফেরায় সবচেয়ে সমস্যায় পড়েছে পাঞ্জাব কিংস। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কাস স্টয়নিস, জশ ইংলিস, মার্কো ইয়ানসেন ও অ্যারন হার্ডি আর ফিরছেন না। কেবলমাত্র জ্যাভিয়ের বার্টলেট, আজমতউল্লাহ ওমরজাই ও মিচেল ওয়েনকেই থাকবেন রিকি পন্টিংয়ের অধীনে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জশ হ্যাজেলউড, জ্যাকব বেথেল, রোমারিও শেফার্ড ও লুঙ্গি এনগিদি সবাই ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেটে। গুজরাটও পাচ্ছে না জশ বাটলার ও জেরাল্ড কোয়েৎজি-কে। রাবাদা, বাটলার ও শেরফেইন রাদারফোর্ড খেলবেন কিনা, তা নির্ভর করছে তাদের বোর্ডের সিদ্ধান্তের ওপর।

সানরাইজার্স হায়দরাবাদ থেকে ছিটকে গেছেন এশান মালিঙ্গা, কামিন্দু মেন্ডিস ও উইয়ান মুল্ডার। তবে ফিরে আসছেন ট্রাভিস হেড, প্যাট কামিন্স ও হেনরিখ ক্লাসেন।

  • চেন্নাই সুপার কিংস: জেমি ওভারটন খেলবেন না, রাচিন রবীন্দ্রের খেলা অনিশ্চিত।

  • দিল্লি ক্যাপিটালস: ফ্রেজার ম্যাকগার্ক ও মিচেল স্টার্ক ছাড়া খেলবে তারা।

  • কলকাতা নাইট রাইডার্স: বেশিরভাগ তারকা ফিরলেও মঈন আলী ও স্পেন্সার জনসনের খেলা নিশ্চিত নয়।

  • লখনৌ সুপার জায়ান্টস: এইডেন মার্করাম ফিরছেন না।

  • মুম্বাই ইন্ডিয়ান্স: একমাত্র দল যেখানে সব বিদেশি খেলোয়াড় ফিরছে।

  • রাজস্থান রয়্যালস: একমাত্র দল যেখানে কোনো বিদেশি খেলোয়াড়ই ফিরছেন না।

এভাবে বিরতির পর আইপিএলে দলগুলোর শক্তিমত্তায় বড় রদবদল এসেছে, যা টুর্নামেন্টের বাকি অংশের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ