শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৭ বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণে বাংলাদেশ

পথে প্রান্তরে খেলা ডেস্ক:

নিজেদের সবচেয়ে প্রিয় এবং শক্তির জায়গা ওয়ানডে ক্রিকেটে ব্যাডপ্যাচ থেকে বের হতে পারছে না বাংলাদেশ। শেষ দুই বছরে ৩৪ ওয়ানডে খেলে মাত্র নয়টি জয় পেয়েছে দলটি। এমন পরিস্থিতিতে মেহেদি হাসান মিরাজদের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাব্যতা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। দলকে সরাসরি বিশ্বকাপে খেলার জন্য কঠিন সমীকরণ মেলাতে হবে।

সম্প্রতি আইসিসি প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশে নেমে গেছে। ২০০৬ সালের অক্টোবরে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের নয়ে উঠে আসে তারা। টানা ১৯ বছর পর গত মে মাসে আবারও দশে নেমে যায় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচ জিতে নয়ে ফিরে আসলেও, পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজে হারার পর ফের দশে নেমে যায় বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আয়োজক হিসেবে এই দুই দলের সরাসরি খেলার সুযোগ নিশ্চিত। বাকি শীর্ষ দশের ৮ দল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপ খেলবে। ২০২৭ সালের ৩১ মার্চের র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বাকি চার দলকে বাছাইপর্ব পার হয়ে খেলার সুযোগ পেতে হবে। অর্থাৎ বর্তমান অবস্থায় বাংলাদেশকে সরাসরি খেলার জন্য র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে।

ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, ডেডলাইনের আগে বাংলাদেশ ২৬টি ওয়ানডে খেলবে। এর মধ্যে ১১টি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে নিচের সারির দল থাকবে। এখানেই বড় চ্যালেঞ্জ। নিচের সারির দলের বিপক্ষে জিতলেও র‌্যাঙ্কিংয়ে খুব বেশি সুবিধা হবে না, তবে হারলে ক্ষতি হবে অনেক। তাই পরবর্তী ২৬টি ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে যে কোনো ভুল বা হালকা পদক্ষেপ তাদের বাছাইপর্বে ঠেলে দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ