বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রোনালদোর কাছে মেসির পরাজয়: অনন্য রেকর্ডের মালিক রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ যেন চিরন্তন। দুজন পৃথিবীর দুই প্রান্তে খেললেও, কে সর্বকালের সেরা—এই বিতর্ক কখনো থেমে থাকে না। মাঠে পারফরম্যান্স, অর্জন, জনপ্রিয়তা—সবখানেই এক অঘোষিত প্রতিযোগিতা চলতে থাকে তাদের মধ্যে।

বিশ্বকাপসহ আন্তর্জাতিক সাফল্যে মেসি এগিয়ে থাকলেও, ব্যক্তিগত অর্জন ও সম্পদের হিসেবে রোনালদো এবার আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন।

আর্থিক তথ্য ও মিডিয়া সংস্থা ব্লুমবার্গ-এর প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, পর্তুগাল ও আল-নাসর ক্লাবের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ফুটবল বিশ্বের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রথমবারের মতো রোনালদোর মোট সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, রোনালদোর নিট সম্পদ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসির ক্যারিয়ারে মোট আয় প্রাক-ট্যাক্স হিসেবে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে মেসির বার্ষিক নিশ্চিত বেতন ২০ মিলিয়ন মার্কিন ডলার।

এই আয় ও সম্পদের বিশাল ব্যবধান রোনালদোকে শুধু মাঠের নয়, অর্থনৈতিক দিক থেকেও ফুটবল বিশ্বের শীর্ষে এনে দিয়েছে।

সূত্র: বিবিসি, ব্লুমবার্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ