সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লা লিগা সভাপতিকে কড়া জবাব দিলেন আনচেলত্তি

মাদ্রিদ ডার্বির আগে মাঠের পরিকল্পনার চেয়ে রেফারিং নিয়ে সমালোচনা বেশি শোনা যাচ্ছে। মূলত রিয়াল মাদ্রিদের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর সেখানে যোগ দিয়েছেন লা লিগা প্রধান হ্যাভিয়ের তেবাস। তাকে পাল্টা জবাব দিয়েছেন কার্লো আনচেলত্তিও।

লা লিগার ম্যাচে গত শনিবার এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারে রিয়াল। এমন হারের পর রেফারিং নিয়ে অভিযোগ তুলে রিয়াল। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠিও পাঠায় তারা।

সেই চিঠিতে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভিযোগ করে রিয়াল। তবে রিয়ালের সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন লুইস মেদিনা কান্তালেহো। স্পেনের রেফারি সংস্থার প্রধান বলেছেন, ‘আমরা কেউ দুর্নীতিগ্রস্ত নই।’

এ বিতর্কে নতুন করে যোগ দেন লা লিগা সভাপতি তেবাস। তিনি বলেন, রিয়াল নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ক্লাবের বিরুদ্ধে উল্টো অভিযোগ আনেন তিনি।

‘এটা এমন একটা বিষয়, এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের (মাদ্রিদ ডার্বি) আগে আমি যা নিয়ে আলোচনা করতে চাই না। তবে তেবাস শান্ত থাকতে পারেন। এখানে কেউ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। কিছু বিষয়ের উন্নতির জন্য এবং বর্তমান পদ্ধতির পরিবর্তনের জন্য (এস্পানিওল ম্যাচে) যা ঘটেছে, আমরা কেবল তার ব্যাখ্যা দাবি করেছি।’-যোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ