শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত

আজ রাজধানী ঢাকা ও দেশের নানা জায়গায় হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই কম্পন শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটে অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর উৎপত্তিস্থল ছিল ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর দিকে এবং ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

যদিও ভূকম্পনটি খুব অল্প সময়ের জন্য ছিল, তবে বিভিন্ন ভবনে কাঁপুনি অনুভূত হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং অন্যদের নিরাপদে থাকার পরামর্শ দেন।

ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ