,

মাদকমুক্ত সমাজ গঠনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে

ব্যুরো চীফ, বরিশাল

বর্তমান সমাজে মাদক ভয়াবহ রূপ নিয়েছে। গ্রাম-গঞ্জের প্রতিটি পাড়া-মহল্লা কিংবা অলিগলিতে হাত বাড়ালেই এখন মাদক মিলছে। এসব মাদক বিক্রেতাদের দমনে প্রশাসনের তেমন কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। তাই মাদকমুক্ত সমাজ গঠনে যুবদল এখন থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারী যুবদলের কোনো ইউনিটে সদস্য পর্যন্ত হতে পারবে না।

পাশাপাশি আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার সুফল প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে যুবদলকে পৌঁছে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য যুবদলের প্রত্যেক ইউনিটের নেতাকর্মীকে কঠোর ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0/

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান।

উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মাহাতাব হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, যুগ্ম আহ্বায়ক এমএ গফুর, মাসুদ হাসান মিটু তালুকদার, গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার।

বক্তব্য রাখেন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, মানিক মৃধা, মনির হোসেন, শাহাবুদ্দিন বেপারী, শাহিন শিকদার, জসিম হাওলাদার, কিরণ সরদার, সিরাজ হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এসএম হীরা প্রমুখ।

আলোচনা সভা শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ