ব্যুরো চীফ, বরিশাল
বরিশালের হিজলা উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল দশটায় উপজেলার খুন্না বাজার থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা উপজেলায় উপস্থিতি হন। এ সময় উপজেলা চত্বর কানায়-কানায় পরিপূর্ণ হয়ে যায়।
আরও পড়ুন:
হিজলা উপজেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু।
হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমনের সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হোসেন বাঘা’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকিম তালুকদার, মো. রশিদ দপ্তরিসহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
বক্তারা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতির উন্নয়নের স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করার জন্য সকলের প্রতি আহ্বান করেন।
সবশেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।








