,

রাঙামাটিতে মৃত শাবক পাহারায় ৪৮ ঘণ্টা ধরে মা হাতি

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল 

রাঙ্গামাটির দুর্গম বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় বিরল এক দৃশ্য দেখা গেছে। সেখানে ৪৮ ঘণ্টা ধরে মৃত শাবকের দেহ পাহারা দিয়ে রেখেছে মা হাতির একটি পাল। এর মধ্যে এক মুহূর্তের জন্যও তারা স্থান ত্যাগ করেনি।

মঙ্গলবার স্থানীয়রা কাপ্তাই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় একটি বন্য হাতির মৃত শাবক দেখতে পান। খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পান—মৃত শাবকের কাছেই পাহাড়ের ঢালে মা হাতিসহ একটি বন্য হাতির পাল অবস্থান করছে এবং শাবকের মরদেহ পাহারা দিচ্ছে। পরিস্থিতি বিপজ্জনক মনে হওয়ায় কর্মকর্তারা প্রথম দিন মৃতদেহ উদ্ধার না করে ফিরে আসেন।

এ সংক্রান্ত আরোও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/chittagong/rangamati/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b0/

বুধবার আবারও পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং সুবলং রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান ঘটনাস্থলে যান। কিন্তু সেদিনও মা হাতির দল আগের দিনের মতো মৃত শাবকের চারপাশে অবস্থান করে। ফলে নিরাপত্তার স্বার্থে উদ্ধার অভিযান স্থগিত রাখতে হয়।

বন কর্মকর্তা মতিউর রহমান জানান, “হাতির পালের উপস্থিতির কারণে আমরা মৃত শাবকের কাছে যেতে পারছি না। তারা অত্যন্ত সংবেদনশীল আচরণ করছে। আমরা অপেক্ষা করছি তারা সরে গেলে যেন শাবকটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা যায়।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাবকটি পাহাড় থেকে নামার সময় পা পিছলে কাপ্তাই হ্রদের গভীর পানিতে পড়ে মারা গেছে। সোমবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটে থাকতে পারে।”

বন কর্মকর্তারা জানান, শাবকটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারা আরও বলেন, “মা হাতির এই মাতৃত্বসুলভ আচরণ সত্যিই বিরল ও হৃদয়স্পর্শী। আমাদের এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম দেখা গেল।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ