নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারীদের দুই গ্রুপের সংঘর্ষে ডান হাতে পিস্তল ও বাম হাতে দেশীয় ধারালো অস্ত্র সামুরাই নিয়ে হামলা করা সেই যুবক কে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল,চুয়া সেলিম,পিচ্চি রাজা,গালকাটা মনু ও ইমতিয়াজ গ্রুপের সদস্যদের মধ্যে মাদক ব্যবসার স্পট দখল নিয়ে কয়েকদিন যাবৎ সংঘর্ষ চলছে। এতে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ককটেল বিষ্ফোরন হয়ে জাহিদ নামে এক যুবক নিহত হয়। এ সংঘর্ষের সময় জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান এসকে জিলানী ওরফে কানা জিলানীর ছোট ছেলে এসকে নাসিম পিস্তল ও সামুরাই হাতে হামলা করেছে। তার কাছে থানা থেকে লুট হওয়া আরও বেশ কয়েকটি পিস্তল রয়েছে। এছাড়াও, নিহত হওয়া যুবক জাহিদ বুনিয়া সোহেল গ্রুপের সক্রিয় সদস্য। তার পুরো পরিবার বুনিয়া সোহেলের ভাই টুনটুনের মাধ্যমে মাদক নিয়ে বিক্রী করে। এছাড়াও, মাদক কারবারীদের সংঘর্ষের ঘটনায় বুনিয়া সোহেল হয়ে সে মারামারিতে সামনের কাতারে থাকতো। স্থানীয়দের দাবি, জাহিদ কে বুনিয়া সোহেল ও টুনটুন কৌশলে হত্যা করে অন্যান্য মাদক কারবারীদের নামে মামলা দিয়ে স্পট দখল করার কৌশল অবলম্বন করেছে।
আরও পড়ুন:
https://potheprantore.com/capital/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0/
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, আজকে আমরা অভিযান চালিয়ে এসকে নাসিম কে গ্রেফতার করেছি। সে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে অস্ত্র হাতে হামলা করেছিলো। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমরা এখনো তার হাতে থাকা অস্ত্র উদ্ধারে কাজ করছি। আশা করছি অস্ত্র উদ্ধার করতে পারবো।
জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দা ভয় ও আতঙ্ক নিয়ে নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেনেভা ক্যাম্পের আল ফালাহ গলিতে মাদক স্পট নিয়ন্ত্রন নিয়ে মূলত বুনিয়া সোহেল ও পিচ্ছি রাজার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে বুনিয়া সোহেলের সাথে চুয়া সেলিম ও গালকাটা মনু যোগ দিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বুনিয়া সোহেলের আশির্বাদে জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে মাদক নতুন স্পট খুলে গালকাটা মনু ব্যবসা করছে। যা নিয়ে অন্যান্য মাদক ব্যবসায়ীদের সাথে বুনিয়া সোহেল এর সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বুনিয়া সোহেল মিরপুরের পল্লবী ক্যাম্প থেকে ককটেল বোম বানাতে ‘বোম কাল্লু’ নামে এক সন্ত্রাসীকে ভাড়া করে নিয়ে আসে। সে গত বুধবার (২২ অক্টোবর) জেনেভা ক্যাম্পে ককটেল বানাতে গিয়ে আহত হয়ে একটি বেসরকারী হাসপতালে চিকিৎসা নিচ্ছে।








