শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় সফরে কাতারে গেলেন সেনাবাহিনী প্রধান

রাষ্ট্রীয় সফরে কাতারে গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রীয় সফরে কাতার গেছেন। শনিবার (৩ মে) তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার করতে সম্ভাব্য দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সংস্কার ও বিচারের পরই একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন বলে আইএসপিআর জানিয়েছে।Daily Manobkantha:: সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান: Daily Manobkantha

এর আগে চলতি বছরের ৬ এপ্রিল জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে রাশিয়া যান এবং ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া সফর করেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সেনাবাহিনীর যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এসব সফর অনুষ্ঠিত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

যুক্তরাষ্ট্র-চীন আলোচনার নতুন মোড়

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের কাতার সফরের কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসও কাতার সফর সম্পন্ন করেছেন।

.

এ ধরনের সফর বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

.

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ